এইমাত্র পাওয়া

যে কারণে ৩৯ জন শিক্ষক কালো তালিকাভুক্ত

নিজস্ব প্রতিবেদক।।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে ৩৯ জন শিক্ষককে পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে। নতুন করে কোনো শিক্ষক পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে দায়িত্বহীন কর্মকাণ্ড ও অবহেলা দেখালে তাদেরও শাস্তি নিশ্চিত করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানান, এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে যারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন ও অবহেলা করেছেন তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। আগামী পাঁচ বছর পরীক্ষার খাতা মূল্যায়ন ও পরীক্ষা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। যারা ন্যূনতম অবহেলা দেখাবেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

গত ৫ সেপ্টেম্বর জারি করা ঢাকা শিক্ষা বোর্ডের অফিস আদেশে বলা হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার জন্য প্রধান পরীক্ষকসহ ৩৯ পরীক্ষককে আগামী পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হলো। কালো তালিকাভুক্ত শিক্ষকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে আগামী পাঁচ বছরের মধ্যে অনুষ্ঠিতব্য পাবলিক পরীক্ষায় কোনো ধরনের দায়িত্ব পালন করতে পারবেন না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.