এইমাত্র পাওয়া

পশ্চিমবঙ্গে নতুন শিক্ষানীতি: ৫ বছর গ্রামে শিক্ষকতা বাধ্যতামূলক

ঢাকাঃ নয়া শিক্ষা নীতি প্রকাশ করে তা কার্যকর করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই শিক্ষানীতিতে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকাদের কর্মজীবনেও বদল আনার কথা বলা হয়েছে।

জানা গেছে, এবার থেকে শিক্ষক-শিক্ষিকাদের কর্মজীবনের ৫ বছর অন্তত গ্রামাঞ্চলে শিক্ষকতা করতে হবে। পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকাদের জন্য আসছে নয়া ‘প্রমোশন নীতি’।

এ দিকে, স্কুলস্তরের শিক্ষা ব্যবস্থায় প্রথম দু’বছর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ার বিষয়ে জোড় দেওয়া হয়েছে শিক্ষা নীতিতে। ত্রি-ভাষা নীতি অর্থাৎ তিনটি ভাষা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানোর সিদ্ধান্ত কার্যকর করছে পশ্চিমবঙ্গ রাজ্য। ইতোমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ১৭৮ পাতার এই শিক্ষা নীতি।

নয়া এই শিক্ষানীতিতে মাতৃভাষা পড়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম শ্রেণি থেকেই বাংলা ভাষা সম্পর্কে পড়ুয়াদের ধারণা তৈরি করতে হবে, শিক্ষা নীতিতে রাজ্যের অবস্থান স্পষ্ট। নয়া শিক্ষানীতিতে উচ্চমাধ্যমিকের এমসিকিউ টাইপ প্রশ্ন থেকে সেমিস্টার পদ্ধতি-সহ একাধিক বদল আসবে।

রাজ্যের শিক্ষা নীতিতে বলা হয়েছে অষ্টম শ্রেণি থেকে উচ্চতর ক্লাসে সেমিস্টার পদ্ধতি চালু হবে। আগামী তিন বছরের মধ্যেই ধাপে ধাপে এই সেমিস্টার সিস্টেম কার্যকর করার কথা শিক্ষা নীতিতে উল্লেখ রয়েছে। সূত্র: নিউজ১৮।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.