চাঁপাইনবাবগঞ্জঃ জেলায় এক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে সানাউল্লাহ নামের এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়।
এর আগে, ওই শিক্ষককে প্রায় ৪ ঘণ্টা বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৮ আগস্ট বিদ্যালয়ের এক শিশু শিক্ষার্থীকে শিক্ষক সানাউল্লাহ যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
তিনি আরও বলেন, রোববার অভিযোগের তদন্ত করতে আসেন সংশ্লিষ্টরা। এ সময় সানাউল্লাকে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই শিক্ষক যদি শিক্ষার্থীকে যৌন হয়রানি করে থাকেন অবশ্যই তার শাস্তি হওয়া দরকার।
তবে, অভিযুক্ত শিক্ষক সানাউল্লাহ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি কোনও শিক্ষার্থীর দিকে খারাপ উদ্দেশ্যে তাকাইও না। ওই শিক্ষার্থীর পরিবার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
