নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি কর্মকর্তারা নিজেকে সবজান্তা ভাবেন বলে মন্তব্য করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ও এডুকেশন ওয়াচের গবেষণা দলের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
তিনি বলেন, ‘অনেক সরকারি কর্মকর্তা আছেন, যারা নিজেকে সবজান্তা মনে করেন। তাদের অন্যের প্রতি চরম অনীহা রয়েছে, যা নীতি বাস্তবায়নের পথে প্রধান অন্তরায়।’
শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘এডুকেশন ওয়াচ স্টাডি ২০২২’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খলীকুজ্জামান বলেন, ‘দেশে নীতি-আইনের মোটেও সংকট নেই। অনেক নীতি আছে, আইন আছে। বাস্তবায়ন করতে না পারাটা বড় সংকট। দায়িত্বশীলরা বাস্তবায়নের কথা বললেও সময়মতো কাজ করেন না। সমন্বয় সংকটও রয়েছে। সুযোগ থাকলে নিজেদের পকেট ভারী করেন। সেজন্য সামাজিক পরিবর্তন দরকার।’
তিনি বলেন, ‘শিক্ষাক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হচ্ছে, ব্যবস্থাপক, শিক্ষক, অভিভাবক। তারা শিখন নয়, পরীক্ষায় পাস করাকে ভালো মনে করেন। এ মানসিকতার পরিবর্তন দরকার। শিখন বলতে বোঝায় বুঝে পড়া, চিন্তা করা ও প্রশ্ন করার শক্তি। এটা আমাদের দেশে প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোথাও নেই।’
সংবাদ সম্মেলেনে ‘মহামারি-উত্তর শিক্ষা: স্কুল শিক্ষার পুনরুদ্ধার ও আগামীর অভিযাত্রা’ শীর্ষক প্রতিবেদনের সার্বিক দিক তুলে ধরেন এডুকেশন ওয়াচের ফোকাল পয়েন্ট ড. মোস্তাফিজুর রহমান। এতে করোনাকালে শিখন ঘাটতি, শিক্ষার্থীদের কোচিং ও গাইড বই নির্ভরতা, ইন্টারনেট আসক্তি বৃদ্ধিসহ নানা দিক নিয়ে তথ্য-উপাত্ত তুলে ধরা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
