মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় জেএসসি পরীক্ষার্থী আয়শা আক্তার স্বর্ণা (১২) বুধবার বিকেল থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া থানায় স্বর্ণার বাবা একটি জিডি করেছেন। তিনি জিডিতে উল্লেখ করেছেন, ধানখালীর পাঁচজুনিয়া গ্রামের বাড়ি থেকে বুধবার আশ্রাফ একাডেমী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে স্বর্ণা জেএসসি পরীক্ষা দিতে যায়। পরীক্ষার পর থেকে সে নিখোঁজ রয়েছে। স্বর্ণার বাবা আলাউদ্দিন খানের দাবি তার মেয়েকে একটি চিহ্নিত চক্র অপহরন করেছে। বর্তমানে এ পরিবারে অজানা আতঙ্ক বিরাজ করছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, জিডির আলোকে অনুসন্ধান শুরু হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
