নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ব্যানবেইস কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ ২০২৩ এর কার্যক্রম নির্ধারিত তারিখের মধ্যে বাস্তবায়নে্র নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক মিনহাজ উদ্দীন আহাম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) দেশের সকল প্রাথমিকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষাতথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সংকলন এবং সরবরাহ করে থাকে। এসকল তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয় বিধায় দেশের সকল সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ অধিদপ্তরের আওতাধীন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য নির্ধারিত তারিখের মধ্যে ব্যানবেইস সার্ভারে (www.banbeis.gov.bd) নির্দেশিকা অনুসরণপূর্বক আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
