নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৩-২৪ অর্থবছরে “স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG / MMAG / GBAG) উপজেলা কমিটি কর্তৃক নির্বাচিত প্রতিষ্ঠান তালিকার সফটকপি ও হার্ডকপিতে জরুরীভিত্তিতে প্রেরণ করতে নির্দেশনা দিয়েছে মাউশি।
বৃহস্পতিবার স্কিম পরিচালক প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে “স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG / MMAG / GBAG) ” প্রদানের লক্ষ্যে উপজেলা কমিটি কর্তৃক নির্বাচিত প্রতিষ্ঠান তালিকার সফট কপি এবং হার্ডকপি ১৭/০৮/২০২৩ খ্রি. তারিখের মধ্যে স্কিম দপ্তরে প্রেরণের জন্য সূত্রোস্থ স্মারকের পত্রে অনুরোধ জানানো হয়েছে । অধিকাংশ উপজেলা থেকে প্রতিষ্ঠান তালিকার সফট কপি এবং হার্ডকপি অদ্যাবধি পাওয়া যায়নি। উল্লেখ্য ১৪/০৯/২০২৩ খ্রি. তারিখের মধ্যে ২৫০০ (দুই হাজার পাঁচশত) প্রতিষ্ঠানে SMAG / MMAG/GBAG বিতরণ সম্পন্ন হলে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এর মাধ্যমে সরকারের ৫ মিলিয়ন মার্কিন ডলার DLR অর্জিত হবে যা বর্তমান প্রেক্ষাপটে দেশের জন্য খুবই গুরুত্বপূর্ন ।
বর্ণিত অবস্থায় যে সকল উপজেলা এখন পর্যন্ত প্রতিষ্ঠান তালিকা প্রেরণ করেনি সে সকল উপজেলা আগামী ০৩/০৯/২০২৩ খ্রি. রবিবার এর মধ্যে উপজেলা কমিটি কর্তৃক নির্বাচিত প্রতিষ্ঠান তালিকার সফট কপি জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে MCS এর আইডি pbgsi-তে এবং হার্ড কপি বাহক মারফত স্কিম দপ্তরে (রুম নং ৭০৮, শিক্ষা ভবন, ২য় ব্লক, ১৬ আব্দুল গণি রোড, ঢাকা) জরুরীভিত্তিতে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
