সিলেট বোর্ডে ফেল থেকে পাস ৭৯, ফল পরিবর্তন ৪৭২ শিক্ষার্থীর

সিলেটঃ এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে সিলেট শিক্ষা বোর্ডের ৪৭২ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৭৯ জন।

সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ফেল থেকে পাস করেছেন ৭৯ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন পরীক্ষার্থী।

গত ২৮ জুলাই প্রকাশিত ফল অনুযায়ী, সিলেট বোর্ডে ৭৬ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ৫ হাজার ৪৫২ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.