ঢাকা শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৫ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০৪ জন পরীক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩৬২ জন। এ বোর্ডের মোট ৩ হাজার ৮৫ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

এ বোর্ডের ৭৩ হাজার ৪৬ পরীক্ষার্থী ১ লাখ ৯১ হাজারটি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন। আজ সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০৪ জন পরীক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩৬২ জন। এ বোর্ডের মোট ৩ হাজার ৮৫ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তবে ফেল করা কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।

এ বোর্ডের ৭৩ হাজার ৪৬ পরীক্ষার্থী ১ লাখ ৯১ হাজারটি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন। আজ সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, কাঙ্খিত ফল না পেয়ে পরীক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। গত ২৮ জুলাই এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেদিনের হিসেব অনুযায়ী, ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানে পাস করেছিলেন।

গত ২৮ জুলাই প্রকাশিত ফল অনুযায়ী, ঢাকা বোর্ডে ৭৭ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ৪৬ হাজার ৩৩৩ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.