সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা ক্রয়-সংক্রান্ত মনিটরিং কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সকল প্রাথমিক বিদ্যালয়ে মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত স্পেসিফিকেশন ও স্পষ্টীকরণের আলোকে ভিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হচ্ছে কিনা তা মনিটর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিটি উপজেলা/থানায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
তিন সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে বিভাগীয় উপপরিচালক- আহ্বারক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার- সদস্য, উপজেলা/থানা শিক্ষা অফিসার- সদস্য সচিব।
এতে বলা হয়েছে, সরকারি সংশ্লিষ্ট সকল প্রাথমিক বিদ্যালয়ে মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত স্পেসিফিকেশন ও স্পষ্টীকরণের আলোকে ক্রয়/স্থাপন করা হয়েছে কিনা তা মনিটর করবে কমিটি।
সংশ্লিষ্ট বিদ্যালয়ে মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত স্পেসিফিকেশন ও স্পষ্টীকরণের আলোকে ক্রয়/স্থাপনে ব্যত্যয় হলে কমিটি মন্ত্রণালয়ে প্রতিবেদন আকারে দাখিল করবে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল