এম.পলাশ শরীফ, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে জেডিসি পরীক্ষার্থী আফরিন জাহান(১৮) বহিস্কার হওয়ার ৬ ঘন্টা ব্যবধানে বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে।
জানাগেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড়বাদুরা গ্রামের আসলাম হাওলাদারের কন্যা আফরিন জাহান জিবি আমেনা খাতুন মহিলা মাদ্রাসার থেকে চলতি জেডিসি পরীক্ষায় অংশ গ্রহন করেন।
মোরেলগঞ্জ পৌর সদরের আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০নং কক্ষ থেকে পরীক্ষা দিচ্ছিলেন। ঘটনার দিন ১২টার দিকে গনিত পরীক্ষা চলাকালিন সময়ে অসাধুপায় অবলম্বনের দায়ে কর্তব্যরত পরির্দশক তাকে বহিস্কার করেন বলে কেন্দ্র সচিব মো. ফকরুল ইসলাম জানান। এ বহিস্কারে মানষিকভাবে বিপর্যস্ত পরীক্ষার্থী আফরিন জাহান বাড়িতে গিয়ে দুপুর ২টার দিকে কিটনাশক ট্যাবলেট পান করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, পরীক্ষার্থী আফরিন জাহানের লাশ উর্দ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাটে পাঠানো হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল