এইমাত্র পাওয়া

ফুলবাড়ীতে দুরারোগ্যে আক্রান্ত কন্যা শিশু নদী

মোঃ মশিউর রহমান।। 
দিনাজপুর ফুলবাড়ীতে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বেড়ে উঠছে সাড়ে ৯ বছরের কন্যা শিশু মোছাঃ নদী। চিকিৎসা নেওয়ার আর্থি সংগতি না থাকায় সমাজের বিত্ত¡বানদের কাছ থেকে সাহায্য আহবান করছেন অসহায় মা আরেফা বানু।
দিনাজপুর ফুলবাড়ী পৌর এলাকার ৬নং ওয়ার্ডে হতদরিদ্র বাবার বেড়ার বাড়ীতে একটা ঘরে দুরারোগ্যে আক্রান্ত শিশু কন্যাসহ কোনমতে বসবাস করছেন স্বামী পরিত্যাক্তা আরেফা বানু।

বিয়ে প্রায় ১২ বছর পূর্বে উপজেলার মাদিলাহাট ইনায়েতপুরের জাকিরুল ইসলামের সাথে বিয়ে হয় তার। বিয়ের আড়াই বছর পর তাদের কোল জুড়ে আসে দুই জমজ কন্যা শিশু নদী ও বন্যা। বন্যার শারীরিক অবস্থা ভালো থাকলেও দুরারোগ্য ব্যাধি নিয়ে জন্ম নেয় নদী। নদীর নাভিতে অতিরিক্ত মাংসো পিন্ড দেখে তার বাবা ও মা তাদের সর্বস্ব দিয়ে চিকিৎসা করেছেন মেয়ের। অর্থের অভাবে উন্নত চিকিৎসা সেবা নিতে পারেনি তারা। এরই ভিতরে হঠাৎ নদীর বাবা জাকিরুল ইসলাম বছর সাতেক আগে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় চলে যান। বর্তমানে তাদের আর খোঁজ খবর নিচ্ছেনা তিনি। আরেফা বতর্মানে গরীব দিনমজুর বাবার সংসারে দুই জমজ শিশু কন্যা সন্তান নিয়ে অতিকষ্টে বসবাস করছেন।

দুরারোগ্যে আক্রান্ত শিশু কন্যা নদী যেমন শারীরিক ভাবে বাড়ছে তেমনি তার সাথে তার রোগও বেড়ে চলছে। ঢাকায় চিকিৎসকের সাথে পরামর্শ করা হলে তারা তাকে ভারতে নিয়ে অপারেশন করার পরামর্শ দেন। অপারেশন করতে লাগবে প্রায় ১০ লক্ষ টাকা যা তার পরিবারে দ্বারা সংগ্রহ করা অসম্ভব। তাই তার মা আরেফা সমাজের বিত্ত¡বানদের সহযোগীতা কামনা করছেন। আপনাদের সকলের সার্বিক সহযোগীতায় আমার এই অসহায় শিশু কন্যা আর ৮-১০জন মেয়ের মত সুস্থ্যভাবে বেড়ে উঠবে। ফিরে পাবে তার নতুন জীবন। বিকাশ নং ০১৭৬৪৮০৮৯৩৭।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.