কাপাসিয়ায় শিক্ষকের ওপর হামলার ঘটনায় উত্তাল!

গাজীপুরঃ জেলার কাপাসিয়ায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় স্কুলশিক্ষক নূরুল ইসলাম মারাত্মক আহত হন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, জনতার একাধিক মানববন্ধন ও বিক্ষোভে উত্তাল এখন কাপাসিয়ার বারিষাব অঞ্চল।

কাপাসিয়ার চর-দুর্লভ খান আ. হাই সরকারি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক নূরুল ইসলামের ওপর গত রোববার রাতে দুর্বৃত্তরা হামলা করে। এতে তিনি মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর বিচার দাবিতে শুক্রবার কাপাসিয়ার বারিষাব বাজারে ওই স্কুলের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

একই ঘটনার বিচার দাবিতে বৃহস্পতিবার সেখানে বাজারের ব্যবসায়ী-জনতার উদ্যোগে অপর একটি পৃথক কর্মসূচি পালিত হয়। এ ছাড়া এর আগে গত বুধবার বারিষাব স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগেও একটি বিক্ষোভ-মিছিল কর্মসূচি পালিত হয়। এছাড়া গত মঙ্গলবার কাপাসিয়া উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে উপজেলা সদরে পৃথক বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি পেশ করা হয়।

কাপাসিয়া থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির জানান, ঘটনাটির ব্যাপারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। বিল্লাল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.