রাঙ্গামাটিঃ ছাত্রী ধর্ষনে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ও করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমকে প্রধান শিক্ষকের পদ থেকে বহিস্কার ও যাবজ্জীবন সাজা বহালের দাবিতে আজ বৃহস্পতিবার রাঙামাটির লংগদুতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
উপজেলা সদরের বাত্যা পাড়া সড়কে করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের শিক্ষাথী ও এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন লংগদু সদর ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, অভিভাবক এরিক চাকমা, সাবেক ছাত্র কল্যাণমিত্র চাকমা, বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র লিটু চাকমা। মানবন্ধনে ছয় শতাধিক বিদ্যালয়ের শিক্ষাথী, অভিভাবক ও এলাকাবাসীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা ধর্ষক আব্দুর রহিমকে প্রধান শিক্ষক পদ থেকে স্হায়ী বহিস্কার ও আদালতে রায়ের যাবজ্জীবন কারাদন্ড বহাল রাখার দাবী জানান। এসময় সমাবেশ থেকে শিক্ষাথীরা আব্দুল রহিমকে বিদ্যালয় থেকে স্হায়ীভাবে বহিস্কার না করা পর্ষন্ত রোববার থেকে অনির্ষ্টকালের জন্য বিদ্যালয় বয়কটের ঘোষনা দেয়।
উল্লেখ্য, ২০২০ সালে বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষনের মামলার দায়ে পুলিশ আব্দুর রহিমকে গ্রেফতার করে। দীর্ঘ দুবছর পর রাঙামাটির আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও দশ লক্ষ টাকা জরিমানা করে। চলতি বছরের গেল ২১ জুন ভুয়া কাবিননামা ও এক একর জমি তিন লক্ষ টাকা দলিলনামা দাখিল করে হাইকোর্ট থেকে তিন মাসের জন্য অন্তর্বতীকালীন জামিন নেন আব্দুর রহিম।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
