নিজস্ব প্রতিনিধি-হোমনা।।
মহা পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে কুমিল্লার তিতাসে জশনে জুলুসে অনুষ্ঠিত হয়েছে। গত ১১ নভেম্বর মঙ্গলবার সকালে তিতাস উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে এবং উত্তর আকালিয়া গ্রামবাসীর উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। উত্তর আকালিয়া রাহমাতুল্লিল আলামিন দরবার শরীফ থেকে বর্ণাঢ্য এ জুলুসটি উপজেলার বাতাকান্দি বাজার হয়ে দক্ষিণ আকালিয়া, কালাই গোবিন্দপুর, পাঙ্গাসিয়া ও মাছিমপুর সড়ক প্রদক্ষিণ শেষে ফের মাদরাসা মাঠে এসে মিলাদ কিয়াম ও মোনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়।
মুনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের গভর্নর আলহাজ্ব হযরত মাওলানা খন্দকার গোলাম মাওলা নকস্ বন্দী।
জশনে জুলুসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাতাকান্দি বাজার কমিটির সভাপতি মোঃ নাছির আলম মুন্সি, মহিষমারী সূফী দরবার শরীফের পীরক্বেবলা আলহাজ্ব মহিউদ্দিন সূফী আল ক্বাদরী সুন্নী হানাফী, রামভদ্রার পীর আ. হক শাহ কেশব পুরী, ভিশন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠা অধ্যক্ষ এইচএম জাকির হোসেন সওদাগর, বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল হোসেন ফকির, বাতাকান্দি বাঁশ বাজার দরবার শরীফের পীর ক্বেবলা খাজা সাইফুল ইসলাম নকস্ বন্দী, উত্তর আকালিয়ার সমাজ সেবক মো. মিজানুর রহমান, মোঃ স্বপন সওদাগরসহ এলাকার বিভিন্ন মসজিদের ইমামগণ ও শত শত মুসল্লি জুলুসে উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল