নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ; বন্যা পরিস্থিতির কারণে স্থগিত গত ১২ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশ আগামী শনিবার (২৬ আগস্ট) সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা নিয়ে আলোচনা করতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
আগামী শনিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এনএম) মাদরাসায় এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গতকাল মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, সমাবেশে সভাাপতিত্ব করবেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম ৫ আসনের এমপি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ।
সমাবেশে চট্টগ্রাম বিভাগের সব মাদরাসার প্রধানকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
