নিউজ ডেস্ক।।
আজ বুধবার (১৬ আগস্ট) দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
চলমান এই বৃষ্টিপাত এক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। এদিকে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি কমছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
আবহাওয়াবিদরা বলছেন, বুধবার থেকে শুরু করে আগামী এক সপ্তাহে দেশের অন্যান্য অংশের তুলনায় উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। আগামী দুইদিনে (বৃহস্পতি ও শুক্রবার) বৃষ্টিপাতের একই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আজ বুধবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। পরের দুই দিনেও (শুক্রবার পর্যন্ত) বৃষ্টিপাতের একই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এরপর সামান্য পরিবর্তন হলেও আগামী বুধবার পর্যন্ত একই অবস্থা থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
