বেসরকারি ব্রাক বিশ্ববিদ্যালয়ের আগামী সমাবর্তনে ‘সমাবর্তন বক্তা’ হিসেবে আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিন বান কি মুন। ঢাকা সেনানিবাসে আগামী ২৩ নভেম্বর, শনিবার বেলা দুইটায় শুরু হবে বিশ্ববিদ্যালয়টির ১৩তম সমাবর্তন।
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সমাবর্তন বক্তা হিসেবে আসছেন বলে নিশ্চিত করেছে ব্রাক বিশ্ববিদ্যালয় সূত্র।
সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ। এসময় অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
