এইমাত্র পাওয়া

দোহাজারীতে মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

চট্টগ্রামঃ জেলার চন্দনাইশে মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

গত শনিবার জামিজুরী মাদ্রাসার সামনে দোহাজারী পৌরসভার জামিজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে অবৈধভাবে, দুর্নীতির মাধ্যমে, নিয়মের তোয়াক্কা না করে অধ্যক্ষ নিয়োগ দেয়ায় এ মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থী, গভর্নিং বডির নির্বাচিত সদস্যবৃন্দ ও এলাকাবাসী।

এ সময় বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার আবছার উদ্দিন, ব্যাংকার হাবিবুর রহমান, নাছির উদ্দীন, মমতাজ উদ্দিন, মাদ্রাসা গভর্নিং বডি’র অভিভাবক সদস্য যথাক্রমে কাজী মোহাম্মদ সৈয়দ নুর, জাকের হোসেন সওদাগর, শরফত আলী, কাজী সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত ৫ই আগস্টে গভর্নিং বডির নির্বাচিত সদস্যদের সম্মতি ও অনুমোদন না নিয়ে গভর্নিং বডির সভাপতি ক্ষমতা প্রয়োগ করে শিক্ষক প্রতিনিধিদের নিয়ে ওই মাদ্রাসায় কর্মরত উপাধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দীনকে অবৈধভাবে অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে। অবৈধভাবে, দুর্নীতির মাধ্যমে নিয়মের তোয়াক্কা না করে এই নিয়োগ দেয়ায় তীব্র নিন্দা জানান বক্তারা। বক্তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই নিয়োগ বাতিল করার দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন মাদ্রাসার শিক্ষার্থী, গভর্নিং বডির নির্বাচিত সদস্যবৃন্দ ও এলাকাবাসী। মানববন্ধনে ৭ দফা দাবি পাঠ করেন কাজী সাইফুল ইসলাম।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.