বাগেরহাটঃ জেলার শরণখোলায় বাবার মোটরসাইকেল থেকে পড়ে তাবাসসুম আক্তার অধরা (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) সকালে ৯টার দিকে সাউথখালী ইউনয়িনের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাবাসসুম আক্তার (১৪) বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনয়িনের খুড়িয়াখালী গ্রামের আব্বাস গাজীর মেয়ে। সে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানায়, রোববার সকালে প্রতিদিনের মতো বাবার সঙ্গে মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিল তাবাসসুম। স্কুলের কাছাকাছি পৌঁছালে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় তাবাসসুম। এসময় তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল ৫টার দিকে সে মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদ।
তিনি জানান, তাবাসসুমকে প্রতিদিন তার বাবা মোটরসাইকেলে বিদ্যালয়ে দিয়ে যেতেন। আজও তাকে নিয়ে আসার পথে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। প্রথমে তাকে শরণখোলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যালে পাঠানো হয়। সেখানে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
