ফাহাদ হোসেন।।
বাগেরহাটের মোরেলগঞ্জে ফুলহাতা ফজলুল করিম দাখিল মাদ্রাসা থেকে ২০২৩ সালে এসএসসি সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল ২১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে মাত্র ১ জন দেখেছে পাশের মুখ। মোরেলগঞ্জের অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন বিপর্যয় না হলেও গত ২৮ জুলাই (শুক্রবার ) এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৩ এর ঘোষিত ফলাফলে দেখা যায়, মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা ফজলুল করিম দাখিল মাদ্রাসায় মাত্র ১ জন পাশ করেছে, বাকি ২০ জন পাশের মুখ দেখে নি।
আশ্চার্যজনক হলেও সত্য এই ২০ জন পরীক্ষার্থীকে পাঠদান করিয়েছে ১৫ জন এমপিওভুক্ত শিক্ষক,অর্থাৎ এই মাদ্রাসায় বর্তমানে অধ্যক্ষ সহ ১৫ জন শিক্ষক কর্মরত,কর্মচারী রয়েছে ২ জন,প্রশ্ন হলো এই ১৫ জন শিক্ষক একটি মাদ্রাসায় ২০ জন দাখিল পরীক্ষার্থীকে কি শিক্ষা দিলো ? অথচ এই ১৫ জন এমপিওভুক্ত শিক্ষকের পেছনে সরকারের প্রতি মাসে বেতন বাবদ কয়েক লক্ষ টাকা গুনতে হচ্ছে।এসব দেখার বা তদারকির দায়িত্ব কার!এই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আব্দুল হান্নান নামের একজন শিক্ষক। স্থানীয়রা বলছেন এই মাদ্রাসায় এবার এস এস সি রেজাল্টের কি কারনে বেহাল দশা সেটা অবগত না,তারা তাদের সন্তানের সঠিক শিক্ষা কার্যক্রম নিয়ে চিন্তিত। প্রতিস্টান প্রধান মোঃ হান্নান এর সাথে কথা হলে তিনি বলেন,কি কারনে এমন রেজাল্ট হলো সেটা বুঝতে পারছি না,তবে আমি বোর্ডে যাবো রেজাল্ট সংক্রান্ত কোন ভুল হয়েছে কিনা।
এদিকে সালেহিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসায় ৩০ জনের মধ্যে পাশ করেছে মাত্র ১০ জন,কে এম বৌলপুর ইসলামিয়া আলীম মাদ্রাসায় ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৪ জন,ডি কে এম ইসলামীয়া দাখিল মাদ্রাসায় ২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫ জন,দারুল কোরআন ফজলুল করিম দাখিল মাদ্রাসায় ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৭ জন।
এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াদ হাসান বলেন,বিষয়টা অত্যন্ত দুঃঃখজনক,১৬ জন শিক্ষক কিভাবে ২০ জন শিক্ষার্থীকে সঠিকভাবে পাঠদান করাতে ব্যার্থ হলো ,তবে এই ফলাফলের বিষয়টা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর অবগত,কি কারনে এমন অবস্থা সে বিষয়ে খতিয়ে দেখে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।
মোরেলগঞ্জে কয়েকটি মাদ্রাসার শিক্ষার মানের বেহাল দশা সম্পর্কে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান বলেন, কি কারনে ওই শিক্ষা প্রতিষ্ঠানের দৈন্যদশা তা খতিয়ে দেখা হবে, পরীক্ষার ফলাফল এমন হয় তাহলে তাদের এমপিও বাতিল হয়ে যাবে,এমনকি তাদের বেতন ভাতা বন্ধ হওয়ারও সম্ভাবনা আছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
