শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটিতে ৬টি পদে একাধিক জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
যা যা প্রয়োজন-
১.পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১
আবেদন যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) টাইপে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০/- টাকা
২. পদের নাম: কেয়ারটেকার কাম স্টোর কিপার
পদ সংখ্যা: ১
আবেদন যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; তবে শর্ত থাকে যে, কোনো শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। (খ) কম্পিউটারে MS office এ কাজ করার দক্ষতা।
বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০/- টাকা
৩. পদের নাম: কম্পিউটার অপারেটর কাম ল্যাব এসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ১
আবেদন যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটারে MS office এ কাজ করার দক্ষতা।
বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০/- টাকা
৪. পদের নাম: লাইব্রেরী এ্যাসিসটেন্ট
পদ সংখ্যা: ১
আবেদন যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০/- টাকা
৫. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ১
আবেদন যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) টাইপে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/- টাকা
৬. পদের নাম: মেডিকেল এ্যাসিসটেন্ট
পদ সংখ্যা: ১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল এ্যাসিসটেন্ট কোর্স সনদ পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/- টাকা
বয়সসীমা: ১ জুলাই ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধারা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর।
আবেদন যেভাবে: আগ্রহীরা bmtti.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ২২৩/- টাকা ৭২ ঘন্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু এবং শেষ সময়: ১০ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে ৩১ আগস্ট ২০২৩ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
