মোঃ মোজাহিদুর রহমান।।
রণভূমি মীরেরডাঙ্গা দাখিল মাদ্রাসা, বাগেরহাট সদর, বাগেরহাট এ অভিভাবক সমাবেশ ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান ১০আগষ্ট সকাল ১০ ঘটিকার সময় মাদ্রাসার নতুন চারতলা ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার নবনিযুক্ত সুপার এস এম মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও ষাটগুম্বজ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু। সহকারী মৌলভী আঃ হাই ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সরদার শুকুর আহম্মেদ।
অনুষ্ঠানে ৪০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
