এইমাত্র পাওয়া

ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এ কমিটি গঠন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে দেশব্যাপী মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগ ও সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য দ্বিতীয় আন্তঃমন্ত্রণালয় সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সেগুলো হলো-

• সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন করে প্রচারণা চালাতে হবে।
• উপরোক্ত সিদ্ধান্ত তার দপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.