চট্টগ্রামঃ প্রেমিকাকে না পাওয়ায় চট্রগ্রাম নগরীতে বোনের বাসায় আত্মহত্যা করেছেন রাউজানের আশরাফ হোসেন জোবাইর (২৪) নামের এক কলেজ ছাত্র।
১০ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীতের বোনের বাসায় গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। সে দীর্ঘদিন থেকে সেখানে নগরীতে বোনের বাসায় থেকে একটি কলেজে লেখাপড়া করে আসছিল।
মৃতের সহপাঠীরা জানান, দীর্ঘদিন থেকে একটি মেয়ের সাথে প্রেম করে আসছে।
কিছুদিন আগে সেই প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় আবেগে আত্মহত্যা করেন জোবাইর। জোবায়ের গ্রামের বাড়ি রাউজানের ডাবুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ হযরত ইয়াছিন শাহ মাজারের দক্ষিণ পাশে। হযরত গোলাম আলী ফকির বাড়ির সৌদি প্রবাসি মোহাম্মদ হারুনের একমাত্র ছেলে।
এলাকার লোকজন জানান, তার আত্মহত্যার ঘটনার কথা শুনে এলাকার লোকজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. বাদশা জানান, ‘এই খুবই দুঃখজনক ঘটনা।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
