ফেনীঃ স্কুল ঘরের টিন ভেঙ্গে যাওয়ায় শ্রেণি কক্ষে মাথায় ছাতা ধরেই ক্লাশ করছেন ফেনীর পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। রোববার (৬ আগস্ট) এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারাইল হলে কর্তৃপক্ষের নজরে আসে। দীর্ঘদিন সরকারি এ শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনে প্রয়োজনীয় সংস্কার কাজ না হওয়ায় টিনগুলো ছিদ্র হয়ে গেছে। এখন অল্প বৃষ্টিতেই শ্রেণি কক্ষে থাকা কার্যক্রম করা অসম্ভব হয়ে পড়ে। বার বার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের অবহিত করার পরও এটি সংস্কার না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।
রবিবার দেখা যায়, স্কুলের পুরাতন একাডেমীক ভবনে অস্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান চলছে। স্কুল ভবনের টিনগুলো মরিচায় পড়ে ছিদ্র হয়ে পড়ায় বৃষ্টির পানি শ্রেণি কক্ষে পড়ে শিক্ষার্থীদের বই, ব্যাগ ও সরঞ্চামাধি ভিজে একাকার হয়ে আছে। অনেক শিক্ষার্থী বৃষ্টির পানি থেকে বাঁচতে ছাতা খুলে মাথায় দিয়ে শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছেন।
জানা যায়, পরশুরাম সরকারি পাইলট স্কুলে সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে। ওই স্কুলের একটি পুরাতন টিন সেডের ভবন ও একটি নতুন ৩ তলা ভবন রয়েছে। নতুন ভবনের নিচ তলায় শ্রেণি কার্যক্রম ও দ্বিতীয় তলায় অফিস এবং তৃতীয় তলা শ্রেণি কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও পুরাতন ভবনটির সব কক্ষই শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছে। পুরাতন ভবনটি দীর্ঘদিন প্রয়োজনীয় সংস্কার না করায় শ্রেণি কার্যক্রমের অনুপোযোগী হয়ে পড়েছে। এবিষয়ে বারবার কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
৮ম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, স্কুলের টিনে ছিদ্র দিয়ে ফোটা ফোটা পানি পড়ে। গত কয়েকদিন যাবত ক্লাশে বৃষ্টিতে ভিজে যাই। বই খাতা ও ব্যাগও ভিজে যায়। তাই বাড়ি থেকে আসতে শ্রেণি কক্ষের জন্য ছাতা নিয়ে আসি।
স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী বলেন, টিনশেড ভবনটি সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্যকে বারবার অবহিত করা হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের নিকটও আবেদন করেছি। কিন্তু কোন লাভ হয়নি। এমতাবস্থায় বৃষ্টির পানি থেকে বাঁচতে শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে ছাতা খুলে শ্রেণিকার্যক্রমে অংশ নিতে হচ্ছে।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম বলেন, পরশুরাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনের বিষয়টি অবহিত হয়েছি। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
