নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।
পাসের হার শতকরা ৬৪ দশমিক ৯৯ শতাংশ।
আজ সোমবার (০৭ আগস্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাউবিতে এসএসসি-২০২৩ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩৯ হাজার ৭২৫ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৩৭ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চুড়ান্ত পরীক্ষায় ২১ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১৪ হাজার ১৯০ জন উত্তীর্ণ হয়।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৮ হাজার ৪৩০ জন ছাত্র এবং ৫ হাজার ৭৬০ জন ছাত্রী ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
