জয়পুরহাটঃ জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার আলমপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষিকার গলিত লাশটি উদ্ধার করা হয়। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।
লাশটি ময়নাতদন্তের জন্যআজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা জোবাইদা খাতুন (৬৬) আলমপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা জোবাইদা খাতুন নিজ বাড়িতে একাই বসবাস করতেন। গত ৩১ জুলাইয়ের পর থেকে জোবাইদা খাতুনের মুঠোফোনে কল করে স্বজনরা তাকে পাননি। স্বজনরা প্রতিবেদশীদের মুঠোফোনে কল করে ঘটনাটি জানান। প্রতিবেশীরা বুধবার সন্ধ্যায় জোবাইদার বাড়িতে গিয়ে পচা দুর্গন্ধ অনুভুব করেন। তারা ঘরে গিয়ে চেয়ারে বসা জোবাইদার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ রাতে আলমপুর গ্রামে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।
আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান নাদিম বলেন, জোবাইদা খাতুন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি ৫-৬ বছর আগে অবসরে গেছেন। তার সন্তানরা সবাই শিক্ষক। পরিবারের সদস্যদের সঙ্গে তার সর্ম্পক ভালো ছিল না। একারণে তিনি বাড়িতে একাকী জীবনযাপন করছিলেন। তিনি কবে কখন মারা গেছেন তা কেউ বলতে পারেনা। পুলিশ রাতে এসে নিজ বাড়ি থেকে জোবাইদার লাশ উদ্ধার করেছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, স্কুল শিক্ষিকা জোবাইদা খাতুনের স্বামী-সন্তান সবাই শহরে থাকেন। তিনি গ্রামের বাড়িতে একাকী জীবন যাপন করছিলেন। নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে পচন ধরেছে। এতে ধারণা কারা হচ্ছে লাশটি তিন-চার দিন আগের হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
