এইমাত্র পাওয়া

নতুন করে এমপিওভুক্ত হলো আরো যেসব প্রতিষ্ঠান

২০১৯-২০২০ সালের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের তালিকায় আরো ছয়টি প্রতিষ্ঠানের নাম যোগ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- খুলনার দিঘলীয়া উপজেলার আলহাজ্ব মোল্যা জালাল উদ্দিন কলেজ, কুমিল্লার হোমনা উপজেলার রেহানা মজিদ মহিলা কলেজ, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজ, মহেশপুর উপজেলার শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় ও যশোর সদর উপজেলার ইছালি মডেল কলেজ।

এর আগে গত ২৩ অক্টোবর এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) ২৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.