নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১) মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা অফিস আদেশে তাদের অব্যাহতি দেওয়া হয়।
আদেশে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সুপারিশ অনুযায়ী তাদের দুটি শর্তে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
চাকরি থেকে অব্যাহতির দুটি শর্ত হলো-
>> সরকারি কোনো পাওনা ভবিষ্যতে উদঘাটিত হলে তিনি তা পরিশোধ করতে বাধ্য থাকবেন।
>> তাদের স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদনের পরিপেক্ষিতে এবং চাকরির মেয়াদ পূর্ণ না হওয়ায় কোনো ধরনের আর্থিক (পেনশন, আনুতোষিক ইত্যাদি) ও অনার্থিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।
অব্যাহতি পাওয়া ১৭ শিক্ষকের তালিকা….



শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

