শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণে বিধি অনুসরণের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। সম্প্রতি এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে লিখিত অনুরোধও জানিয়েছে সংগঠনটি।
এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ১৫ নভেম্বর ২০২২-এর বিজ্ঞপ্তি অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারণ করায় ছয়-সাত মাস পরে যোগদান করে কনিষ্ঠ শিক্ষকেরা জ্যেষ্ঠতা পেয়ে যান। এতে চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা পদোন্নতি থেকে বঞ্চিত হন। এ ছাড়া পুল ও প্যানেল শিক্ষকেরা দু-তিন বছর পর যোগদান করেও বয়সের কারণে জ্যেষ্ঠতা পাওয়ায় সারা দেশে অসন্তোষ দেখা দিয়েছে। এ অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের ১৭ এপ্রিলের স্পষ্টিকরণ পত্র অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারণ করলে কোনো শিক্ষক ক্ষতিগ্রস্ত হবেন না।
আরও বলা হয়, ২০০৩ সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করলে জটিলতার অবসান হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
