বগুড়াঃ জেলার শেরপুরে মাদ্রাসার টয়লেট থেকে মো. কাউছার আহমেদ (৮) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। কাউছার আহমেদ উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।
বুধবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের তাহ্সীনুল কোরআন আদর্শ হাফেজিয়া মাদ্রাসার টয়লেট থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, প্রায় ছয় মাস আগে ওই মাদ্রাসার মক্তব বিভাগে ভর্তি হয় কাউছার। এরপর থেকে মাদ্রাসার আবাসিক বোর্ডিংয়ে থেকে নিয়মিত পড়াশোনা করছিল।
বুধবার সকালে ফজলুল করিম সিয়াম নামের এক ছাত্র টয়লেটে গিয়ে কাউছারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তাৎক্ষণিক বিষয়টি মাদ্রাসার শিক্ষকদের জানানো করা হয়।
মাদ্রাসার শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, টয়লেট থেকে দ্রুত ওই ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কাউছারকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি মাদ্রাসার মুহতামিমকে (প্রধান শিক্ষক) জানানো হলে তিনি থানায় খবর দেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
