২৩ পরীক্ষার্থীর ১৮ জন কৃতকার্য

নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০৮ জন শিক্ষার্থী কাহালু টিএন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশ নেন। এর মধ্যে ২৩ জন বাণিজ্যিক শাখার। কেন্দ্র সচিব টিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রামাণিক গাফলতি করে আইসিটি ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র যথা সময়ে শিক্ষা বোর্ডে জমা দেয়নি। এ কারণে ওই বিভাগের সকল পরীক্ষার্থীকে অকৃতকার্য দেখিয়ে গত ২৮ জুলাই ফল প্রকাশিত হয়।

বিষয়টি নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। তখন কাহালু প্রধান শিক্ষকসহ অভিভাবকরা ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান করেন। পরে জানতে পারেন, কাহালু টিএন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ওই বিভাগের আইটিসি ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র বোর্ডে জমা না দেয়ায় ফলাফল বিপর্যয় ঘটেছে। পরে ওই সকল পরীক্ষার্থী ও তাদের অভিভাবক প্রধান শিক্ষকের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী বরাবর বিষয়টি তদন্ত করে পুনঃফলাফল নির্ধারণের আবেদন করে। অবশেষে কেন্দ্র সচিব প্রধান শিক্ষক বেলাল উদ্দিন নিজে বোর্ডে উপস্থিত হয়ে আইটিসি ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র জমা দিলে ফল প্রকাশের পাঁচ দিন পর বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে ২৩ জনের মধ্যে ১৮ জনকে কৃতকার্য দেখিয়ে পুনরায় ফলাফল প্রকাশ করেন।

ফলাফল বিপর্যয়ের জন্য টিএন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব প্রধান শিক্ষক বেলাল উদ্দিনের বিরুদ্ধে কাহালু রেলওয়ে বটতলায় গত মঙ্গলবার বিকেলে নাগরিক কমিটির ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাগরিক কমিটির সভাপতি কামাল ইদ্দিন কবিরাজ, জাতীয় পার্টির নেতা খোরশেদ আলম জেমস, অভিভাবক মোজাফ্ফর হোসেন প্রমুখ।

বক্তারা কেন্দ্র সচিব প্রধান শিক্ষক বেলাল উদ্দিনকে দুর্নীতিবাজ, কুচক্রি ও ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.