নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ চলমান শিক্ষক-কর্মচারিদের চাকরি জাতীয়করণের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা মহানগর আদর্শ শিক্ষক ফেডারেশন।
সোমবার বিকালে কুমিল্লা মহানগর আদর্শ শিক্ষক ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কুমিল্লা মহানগর আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক আবু আকমান মাসউদ মজুমদার।
লিখিত বক্তব্যে ৫ দফা দাবির মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে আর্থিক বৈষম্য দূরীকরণ, পর্যায়ক্রমে সকল বেসরকারি এমপিওভুক্ত স্কুল,কলেজ ও মাদ্রাসাকে জাতীয়করণসহ স্বতন্ত্র বেতন কাঠামো চালু, সকল বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের চাকুরি জাতীয়করণ।
এসময় উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর আলম,কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি নুরে আলম খন্দকার,সদস্য অধাপক মোতালেব হোসেন প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

