এইমাত্র পাওয়া

জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তি, দু’জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক।।

জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির দায়ে শিক্ষা অধিদপ্তরের সিস্টেম এনালিস্ট আবুল ফজল মো. বেলালকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তার সহযোগী সহকারী গ্রন্থাগারিক জসিম উদ্দিনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান সোমবার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় জামিনে থাকা আসামি বেলাল উপস্থিত ছিলেন। অপর আসামি জসিম উদ্দিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আড়পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে জানা যায়, দুদকের উপপরিচালক আবদুছ ছাত্তার সরকার রাজধানীর শাহবাগ থানায় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.