নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের একদফা দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচির ১৯তম দিন শনিবার অতিবাহিত হয়েছে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান তালা ঝুলিয়ে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিদিন আসছেন এবং অবস্থান নিচ্ছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ’র ব্যানারে এককভাবে আন্দোলনে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ শনিবার জানান, আগামীকাল রবিবার এগারোটায় কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরুর ঘোষণা দেবেন তারা। এ সময় ৩১ জুলাই পর্যন্ত তাঁরা জাতীয়করণের কোনো ঘোষণা না পেলে আগামী ১ আগষ্ট থেকে কাফনের কাপড় পরে অনশন করবেন বলে জানান।
শেখ কাওছার বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। আর মাত্র দুদিন পরে শুরু হবে। শোকের মাস শুরুর আগেই দুই মিনিটের জন্য হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চাই।
প্রতিদিনের মতো আজ শনিবারও সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।
অবস্থানরত শিক্ষকরা বলছেন, দাবি আদায়ে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে আলোচনা করা হলেও কোনো ফল আসেনি। উল্টো মন্ত্রী বেসরকারি শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলতে চান, এমপিওভুক্ত শিক্ষকরা অন্য চাকরি না পেয়ে শিক্ষকতা করছেন। কিন্তু তিনি জানেন না মহান পেশা শিক্ষকতায় আসতে আমাদের অনেকেই অনেক ভালো চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। শিক্ষামন্ত্রী আমাদের অস্তিত্ব নিয়ে টান দিয়েছেন। তিনি জাতি গড়ার কারিগরদের হেয় প্রতিপন্ন করছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

