এইমাত্র পাওয়া

১২ ক্যাডেট কলেজে একজন ছাড়া সবাই জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক।।

দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে ৬১৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে ৬১৬ জন এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে। আর একজন পেয়েছে জিপিএ-৪।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে শুক্রবার (২৮ জুলাই) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষায় ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫০ জন জিপিএ-৫; ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৫২ জনের সবাই জিপিএ-৫; মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৪৭ জনের সবাই জিপিএ-৫, সিলেট ক্যাডেট কলেজ থেকে ৫১ জনের সবাই জিপিএ-৫, রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৮ জনের সবাই জিপিএ-৫ পেয়েছে।

এ ছাড়া বরিশাল ক্যাডেট কলেজ ও পাবনা ক্যাডেট কলেজ থেকে আলাদাভাবে ৫২ জন করে পরীক্ষায় অংশ নিয়ে ৫২ জনই জিপিএ-৫ পেয়েছে।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে অংশ নিয়ে ৪৮ জনের সবাই জিপিএ-৫, কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে ৫৫ জন অংশ নিয়ে ৫৪ জন জিপিএ-৫ এবং একজন জিপিএ-৪ পেয়েছে। ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে অংশ নিয়ে ৫৬ জনের সবাই জিপিএ-৫, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫৬ জনের সবাই জিপিএ-৫ পেয়েছে।

দেশের ১২টি ক্যাডেট কলেজ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.