ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফল হস্তান্তর করেন সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীরা।
এবার ‘এ’ ইউনিটের পাসের হার ২৫ শতাংশ।
এ বছর ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ১৮৮০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মােট কৃতকার্য হয়েছে ৪৬৪ জন শিক্ষার্থী। গত ৪ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৪০ আসনের বিপরীতে ১৮৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে।
এ ইউনিটের ফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ফল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজি: এস এম আব্দুল লতিফ, ইউনিটের সমন্বয়কারী প্রফেসর ড.লােকমান হোসেন, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন এবং প্রফেসর ড. আশরাফুল আলম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল