নাটোরঃ জেলার লালপুরে এসএসসি পরীক্ষায় পাস করেও জিপিএ-৫ না পাওয়ার কারণে মোমো (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৮জুলাই) দুপুরে উপজেলার জৈতদৌবকী গ্রামে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া মোমো জৈতদৌবকী গ্রামের মহসিন আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোমো। পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার আশা ছিল তার। কিন্তু শুক্রবার এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায় মোমো জিপিএ-৩.৮০ পেয়েছেন। এরপর থেকে তিনি অনবরত কান্নাকাটি করতে থাকেন। একপর্যায়ে মোমো নিজের ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের লোকজন বুঝতে পেরে মোমোকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, রেজাল্ট সন্তোষজনক না হওয়ায় আত্মহত্যা করেছে মেয়েটি। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

