গাজীপুরঃ জেলার টঙ্গী তামীরুল মিল্লাত কামিল মাদরাসার পুকুর থেকে ইশান (১৪) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। বুধবার (২৬ জুলাই) সকালে টঙ্গী দমকল বাহিনীর ডুবুরি দল লাশটি উদ্ধার করে।
ইশান টঙ্গী বাজার আমজাদ আলী সরকার উচ্চবিদ্যালয় রোডের নাসিম উদ্দিন রনির ছেলে। তিনি উত্তর আউচপাড়া আবাবিল আবাসিক এলাকায় একটি মেসে থেকতো এবং ওই মাদরাসার ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ছিল।
নিহতের সহপাঠীরা জানায়, মঙ্গলবার ক্লাস শেষে তার মেসে চলে যায়। পরে ইশান বিকেলে মেস থেকে খেলার উদ্দেশ্যে বের হয়। সন্ধ্যায় মেসের সবাই ফিরলেও ইশান ফিরেনি। পরে মাদরাসার মাঠসহ আশপাশের এলাকায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও অভিভাবককে বিষয়টি জানানো হয়।
একপর্যায়ে মাদ্রাসার পুকুরে পড়ে মারা যেতে পারে এমন আশঙ্কায় বুধবার সকালে টঙ্গী দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, নিহত ওই ছাত্রের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
