এইমাত্র পাওয়া

একাধিক জন্মসনদ বাতিলে এলো নতুন নিয়ম

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ জন্মনিবন্ধন নিয়ে অনেকেরই বিভিন্ন সমস্যায় পড়তে হয়। বিশেষ করে যাদের একাধিক জন্মসনদ রয়েছে। তবে এখন থেকে সহজ পদ্ধতিতে সুবিধামতো একটি জন্মসনদ রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন। সেজন্য আবেদন করতে হবে অনলাইনে।

গত ৫ জুলাই নতুন এই নিয়ম জানিয়ে সারা দেশের নিবন্ধন কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছে ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’।

এর আগের নিয়মে একাধিক জন্মনিবন্ধনের ক্ষেত্রে প্রথমটি রেখে বাকিগুলো বাতিল করার নিয়ম ছিল। এই নিয়মে পরিবর্তন আনার ফলে এখন প্রথমটি রাখার বাধ্যবাধ্যকতা রইল না। সুবিধামতো যেকোনো একটি জন্মসনদ রেখে অন্যগুলো বাতিল করা যাবে।

‘জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ বাতিলের অনুমোদন প্রক্রিয়া’ শিরোনামের ওই চিঠিতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যুনিবন্ধন সফটওয়্যার বিডিআরআইএসে অপ্রয়োজনীয় সনদ বাতিলের সুবিধা (অপশন) চালু করা হয়েছে। এই সুবিধার মাধ্যমে কোনো ব্যক্তি তার অব্যবহৃত ও অপ্রয়োজনীয় জন্মসনদগুলো বাতিল করে নিতে পারেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.