শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ মাহবুব হাসানকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, মোস্তাক আহমেদকে এস্টেট বিভাগে, কাজী আশরাফুল আজীমকে সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে, এস্টেট বিভাগের মোহা. মেহেদী হাসানকে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া মোহাম্মদ আশরাফ ইমামকে পিওএম-পশ্চিম বিভাগে, পিওএম-পশ্চিম বিভাগের মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুনকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের মোহাম্মদ আশরাফুল ইসলামকে ডিবি-তেজগাঁও বিভাগে ও প্রটেকশন বিভাগের তারেক আহমেদকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের-উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
