শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ স্বাশিপ নিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক মিথ্যাচার করেছেন দাবি করে এর নিন্দা জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ।
গতকাল শুক্রবার স্বাশিপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, বিটিএ তাদের নিজেদের দূরদর্শিতা ও অপরিপক্বতা ঢাকতে গিয়ে স্বাশিপকে দোষারোপ করেছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাশিপ জাতীয় কার্যনির্বাহী সংসদ ও জেলা সভাপতি ও সাধারণ মানুষের এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠরে সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী।
একমাত্র শেখ হাসিনার পক্ষেই মাধ্যমিকসহ সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের মতো মহাযজ্ঞ বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। সংগঠনের নেতারা জানান, তাঁর হাত ধরেই শিগগিরই শিক্ষা জাতীয়করণ হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাশিপ বিশ্বাস করে উন্নয়নমুখী কল্যাণ রাষ্ট্রে অধিকার অর্জনের সর্বোত্তম ও কার্যকর পন্থা হচ্ছে নিবিড় যোগাযোগ ও গঠনমূলক আলাপ-আলোচনা। এ প্রক্রিয়ায় স্বাশিপ অতীতে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি, ৫% ইনক্রিমেন্ট, ২০% বৈশাখী ভাতা, প্রায় আট হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা, কল্যাণ ও অবসর বোর্ডের জন্য ১৭০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ, স্বল্প হলেও বাড়িভাড়া ১০০ থেকে ১০০০ টাকা ও চিকিৎসাভাতা ১৫০ থেকে ৫০০ টাকা বৃদ্ধি এবং সর্বশেষ ৫% প্রণোদনাসহ বিভিন্ন দাবি পূরণে সক্ষম হয়েছে।
সভায় এক প্রস্তাবে বলা হয়, ‘স্বাধীনতা শিক্ষক পরিষদের মূল লক্ষ্য শিক্ষাব্যবস্থা জাতীয়করণ।
শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষ্যমের অবসান এবং শিক্ষা ও শিক্ষকদের মান বিশ্বায়ন উপযোগী করার জন্য শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই। শিক্ষা জাতীয়করণ শুধু বিপুল অর্থসংশ্লিষ্ট একটি বিশাল কর্মযজ্ঞই নয়, সরকারের রাজনৈতিক সিদ্ধান্তেরও বিষয়।
উল্লেখ্য, গত বুধবার বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষক নেতাদের বৈঠকে ডাকেন। এই বৈঠকে স্বাচিবের মহানগর পর্যায়ের নেতারা চেয়ার দখল করে রাখেন। বিটিএর নেতারা বসেন পিছনের চেয়ারে। বিটিএর সাধারণ সম্পাদক সহ জাতীয়করণ আন্দোলনকারীদেরকে স্বাচিবের মহানগর এর এক নেতা স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করে। এর তীব্র সমালোচনা করে বিটিএর সাধারণ সম্পাদক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
