মো: শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি দিনাজপুর।।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বলাহার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে রক্ষিত একাত্তরের গণ হত্যার স্মৃতি চিহ্ন একটি মাথার খুলি সোমবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনছার আলী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এর নিকট হস্তান্তর করেন। এর আগে মাথার খুলিটি জেলা প্রসাশক দিনাজপুর নিকট হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করে চিঠি ইস্যু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়) মোঃ মোহছেন উদ্দিন।
সেই নির্দেশনা মোতাবেক সোমবার মাথার খুলিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের নিকট হস্তান্তর করেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৭২ সালের নভেম্বর মাসের বলাহার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের তৎকালীন ৯ম শ্রেণীর ছাত্র এস,এ ওয়াদুদ চৌধুরী, ওহেদুসজ্জামান চৌধুরী, আসাদুজ্জামান চৌধুরী, রোস্তম আলী, মুরশিদুল রহমান সহ আরো অনেকে উপজেলার সানাই পুকুর গণ হত্যার কবর থেকে ওই মাথার খুলিটি নিয়ে এসে শিক্ষকের সহায়তায় বিদ্যালয়ের বিজ্ঞানাগারে সংরক্ষন করে। সেই থেকে বিদ্যালয়ে মাথার খুলিটি সংরক্ষন ছিল। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম জানান গণ হত্যার স্মৃতি চিহ্ন মাথার খুলিটি জেলা প্রসাশকের মাধ্যমে খুলনা গণ হত্যা যাদুঘরে সংরক্ষন করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল