স্কুলছাত্র নাঈমুল আবরার রাহাত মৃত্যুর ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কতৃর্পক্ষ।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্কুলের একটি প্রতিনিধি দল এ প্রতিবেদন জমা দেন।
এতে বলা হয়েছে, ভবিষ্যতে যে কোনো প্রতিষ্ঠান স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠান করতে চাইলে-বিদ্যুৎ, ফায়ার সার্ভিস ও পুলিশ থেকে ছাড়পত্র দেখাতে হবে। এছাড়াও ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে মোট ৫ টি সুপারিশ করেছে স্কুল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ১ নভেম্বর শুক্রবার বিকেলে ঢাকায় রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় আবরার। সে ওই স্কুলের নবম শ্রেণির দিবা শাখার শিক্ষার্থী ছিল।
সে ঢাকার আগারগাঁওয়ে পরিবারের সাথে থাকত। গত ২ নভেম্বর নোয়াখালীর সোনাইমুড়ীর ধন্যপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
এদিকে, লাশ দাফনের ৭ দিন পর গত শনিবার কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়। ময়না তদন্ত শেষে পরদিন আবার দাফন করা হয়।
নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশীয়া রিসিলের নেতৃত্বে আবরারের লাশ কবর থেকে উত্তোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাইমুড়ি থানার সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মামলার সংশ্লিষ্ট কর্মকর্তা ঢাকা মোহাম্মদপুর থানা পরিদর্শক মো. আবদুল আলীম জানান, আদালতের নির্দেশনা মেনে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।
এর আগে ৬ নভেম্বর ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে আবরারের বাবা মজিবুর রহমান মামলা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল