নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অনলাইনে বদলি আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এ আবেদন শুরু হবে। চলবে ১৬ আগস্ট পর্যন্ত। অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে পাঠানো বদলি আবেদন বিবেচনা করা হবে না।
বৃহস্পতিবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে উপাধ্যক্ষ পদে পদায়নে আগ্রহী আবেদনকারীদের আগামী ১ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটের সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এসব আবেদন অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধানরা আগামী ১৭ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী বদলি আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে পাঠানো বদলি আবেদন বিবেচনা করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
