জাহাঙ্গীর বাবু ।।
বৈরী আবহাওয়া সত্বেও নোয়াখালীর সেনবাগে ব্যাপক উৎসাহ উর্দ্দীপনায় হাজী মো: বাহার উল্যাহ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সোয়া ১০ টা থেকে দুপুর সোয়া ১২ টা পর্যন্ত দুঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত পরীক্ষাটির ভেন্যু ছিলো আজিজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
মহিদীপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো: মহিন উদ্দিন ও মো: মিজান উদ্দিনের পৃষ্ঠপোষকতায় সেনবাগ উপজেলার ১১৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীতে অনুষ্ঠিত পরীক্ষায় ৯ টি কেন্দ্রে ৫০৬ জন কৃতি শিক্ষার্থী অংশ গ্রহন করে। হাজী মো: বাহার উল্যাহ স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সা্ংবাদিক এম এ আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীক্ষায় শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি,উপদেষ্টা কমিটি সহ সহাস্রাধিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, আ, লীগ নেতা ও বৃত্তির উপদেষ্টা এড, মাহমুদুল হক পাটোয়ারী লেবু,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস ছাত্তার, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম,ইউনিয়ন আ’লীগের সভাপতি জিয়াউল হক পাটোয়ারি দুলু, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সমাজসেবক হাজী আমিরুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আ’লীগ সেক্রেটারি মাইনুদ্দিন ভূঞা লিটন,মো: হারুন, জাহাঙ্গীর আলম পাটোয়ারি, নুরহোসাইন সুমন প্রমূখ।
বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক মো: জাকির হোসেন, যুগ্ন আহবায়ক ও সেনবাগ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম এ আউয়াল,প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক দলিলুর রহমান,যুবলীগ নেতা সৈয়দ নাদরেজ্জামান রাসেল,ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি নজরুল ইসলাম ফরহাদ,ছাত্রনেতা মো: মাসুদ বিকম, ছাত্রনেতা গিয়াস উদ্দিন রতন প্রমূখ উপস্হিত ছিলেন।
বৈরী আবহাওয়া ও রিমঝিম বৃষ্টি উপেক্ষা করে সেনবাগ উপজেলার ৯ টি ইউনিয়ন ও পৌরএলকার অভিভাবকগন শিক্ষার্থীদের নিয়ে যথাসময়েই কেন্দ্রে প্রবেশ করেন। দুঘন্টার এ পরীক্ষা চলাকালে আয়োজকদের সুন্দর ব্যবস্হাপনায় শিক্ষার্থী – অভিভাবক ও শিক্ষকদের মাঝে আতিথিয়েতাটি ছিলো চোখে পড়ার মতো। অভিজ্ঞ মহল মনে করছেন, হাজী মো: বাহার উল্যাহ স্মৃতি ফাউন্ডেশন প্রথমবারের মতো বিশাল অংকের বৃত্তি পরীক্ষাটি মেধাবীদের মিলন মেলায় রুপান্তরিত হয়।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১ম, ২য়, ৩য় স্হান অধিকারী শিক্ষার্থী যথাক্রমে ২০ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা এবং ২৭ জনকে ২ হাজার টাকা এবং ১ম, ২য়, ৩য় স্হান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে দেবে উক্ত ফাউন্ডেশন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল