এইমাত্র পাওয়া

পুকুরে ডুবে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

পঞ্চগড়ঃ জেলার বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সৈয়দ আলী (৬৬) নামে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

গতকাল (১৬ জুলাই) দুপুরে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের দীঘল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সৈয়দ আলী ওই এলাকার মৃত সমির উদ্দীনের ছেলে। তিনি ফুলতলা পানিডুবি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সৈয়দ আলী। এদিন বাড়ির পাশের পুকুরের ধার দিয়ে হাঁটার সময় হঠাৎ করে পুকুরে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা খোঁজ পেয়ে তাকে দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। এক পর্যায়ে মৃত অবস্থায় উদ্ধার করেন তাকে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.