এইমাত্র পাওয়া

কমলগঞ্জ শিক্ষক সমিতি: সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

মৌলভীবাজার: জেলার কমলগঞ্জের উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। এতে কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) সভাপতি ও কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হাবিবুর রহমান সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শনিবার দুপুর ১২টায় কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় হল রুমে এই সম্মেলেন হয়। এতে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র ও কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জুয়েল আহমেদ।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি মিহির ধর চৌধুরী, মো. খুরশেদ আলী, মো. আব্দুস সোবহান, পদ্ম মোহন সিংহ, মিছবাহুর রহমান চৌধুরী, মো. সাজ্জাদুর রহমান, নূরে আলম সিদ্দিক, ফয়েজ আহমেদ, আব্দুল মুমিন, মো. সালাহউদ্দিন। সহসাধারণ সম্পাদক পদে সহকারী শিক্ষক হোসনে আরা আক্তার, তমিজুর রহমান, জমসেদ আলী।

সাংগঠনিক সম্পাদক পদে প্রমোদ রঞ্জন দেবনাথ, সহসাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাপ্পি, কোষাধ্যক্ষ ধীরেন্দ্র কুমার সিংহ।

এ ছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপ্তি সিনহা, সহ- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মমতাজ হেনা জবা, শ্যামল কুমার সিংহ, প্রচার সম্পাদক শাহিন আহমদ, সহ-প্রচার সম্পাদক দেবাশিষ রঞ্জন দেব ও শাহানুর আহমেদ, দপ্তর সম্পাদক হলেন ফরিদ আহমদ, সহ-দপ্তর সম্পাদক সামাদ আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক বিকাশ সিংহ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক নিরোদ রঞ্জন দেবনাথ।

কমিটি কার্যকারী সদস্যরা হলেন শিক্ষক মানিক প্রসাদ পাল, ননী গোপাল পাল, অজিত কুমার সিংহ, হারুনুর রশীদ, রুনা বেগম, হালিমা আক্তার, মিনারা বেগম. চম্পা আচার্য্য ও মাওলানা জোবায়ের আহমদ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ভান্ডারীগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশেদ আলীর সভাপতিত্বে ও শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালাহউদ্দিনের সঞ্চালনায় গত শনিবার উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.