নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন। ছবি; সংগৃহীত

শিক্ষকদের থেকে অর্থ আদায় করা সেই শিক্ষা কর্মকর্তার বদলি

ঝালকাঠিঃ অফিস খরচ দেখিয়ে শিক্ষকদের থেকে টাকা আদায়সহ বিভিন্ন অনিয়মে অভিযুক্ত জেলার নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিনকে বদলি করা হয়েছে।

গত ১৩ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।

প্রাথমিকের উপজেলা এই শিক্ষা কর্মকর্তা ২০২০ সালের আগস্টে নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে যোগদান করেন।

তার বিরুদ্ধে অভিযোগগুলোর কয়েকটি হলো-অফিস খরচ দেখিয়ে শিক্ষকদের থেকে ও ল্যাপটপ বিতরণের অনুষ্ঠানের নামে ১১৫টি স্কুল থেকে টাকা আদায়। প্রতি বছর স্লিপ ফান্ডের বরাদ্দকৃত ২৫ হাজার টাকা অনুমোদনের জন্য অফিস খরচ বাবদ ৬শ এবং ক্ষুদ্র মেরামত বাবদ স্কুলপ্রতি ৫- ১০ হাজার টাকা আদায়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.